করোনা ভাইরাসে আজ ২ জন নিয়ে বগুড়ায় মোট ৬ জনের মৃত্যু

করোনা ভাইরাসে আজ ২ জন নিয়ে বগুড়ায় মোট ৬ জনের মৃত্যু
সুব্রত ঘোষ, বগুড়াঃ করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে বগুড়ায় আজ আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ৬জনে। মৃত ব্যক্তিরা  হলেন সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলী(৬৭) এবং বগুড়া কলেজের সাবেক অধ্যাপক আশরাফুল ইসলাম(৫৬)।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেন বগুড়ার মোহাম্মাদ আলী হাসাপাতালের আবাসিক চিকিৎসক  ডা, শফিক আমিন কাজল।
তারা মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার ভোর ৫টায় মারা গেছেন সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলী আর বগুড়া কলেজের সাবেক অধ্যাপক আশরাফুল ইসলাম মারা গেছেন সকাল ১০টায়।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার তরিকুল ইসলামের শ্বশুর এবং ডা.ইলবিয়া জিসার বাবা দুপচাঁচিয়ার সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এ.জে.এম ইদ্রিস আলী। তিনি বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনের বাসিন্দা।
বগুড়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আশরাফুল ইসলাম। তিনি বগুড়া সদর উপজেলার ধাওয়া পাড়ার  বাসিন্দা।
এনিয়ে বগুড়ায় করোনায় প্রাণ হারালেন ৬ জন।  আর জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৫১৪ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।