× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

পদ্মা সেতুর ফলে বৃদ্ধিপাবে মানুষের মাথাপিছু আয় -পরিবেশমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
মানুষের মাথাপিছু আয়

পদ্মা সেতু নির্মাণের ফলে শুধু দক্ষিণাঞ্চলে ২১ জেলার নয় বরং সারা বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী জনগণের শক্তি কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম খরস্রোতা নদীতে এই ব্রিজ নির্মাণ করেছেন। গভীর পাইলিং সমৃদ্ধ পদ্মা সেতু বড়ো ধরনের ভূমিকম্প সহনশীল ও টেকসই হবে। পদ্মা সেতু উদ্বোধনের মতো জাতীয় উৎসবের উপলক্ষ্য দেশের ইতিহাসে আর হয়নি। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

মন্ত্রী আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরের জন্য বরাদ্দকৃত উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তির চেক এবং মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজধানীতে নির্মাণাধীন মেট্রোরেল,  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং কর্ণফুলী টানেলসহ একসাথে চলমান অনেকগুলো মেগাপ্রকল্প বাংলাদেশের সক্ষমতার প্রমাণ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হচ্ছে দেশ। বিধবা ভাতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও পরিমাণ বাড়ানো হয়েছে।  মন্ত্রী বলেন,  কোভিড-১৯ ও ইউরোপে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। তিনি এসময় অন্যায় ও অযৌক্তিকভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর ব্যাপারে ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি প্রদান করেন।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..