গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার মাদ্রাসা,মন্দিরসহ ১১ প্রতিষ্ঠানের পুকুরে ৭শত ৮২ কেজি রুই,কাতলা,মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ শনিবার উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্যমে এ কর্মসূচি শুরু করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্ধোধন করেন।
উপজেলা প্রকৌশলী সফিউল আজম, সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ মৎস্যচাষী ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বলেন,দেশীয় মাছ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।বিশেষ করে মৎস্যজীবীদেরকে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা বদ্ধ করতে হবে। সরকারি খাল ও জলশয় দখলমুক্ত এবং পরিকল্পিত মাছের ঘের কাটার মাধ্যমে আমারা দেশীয় মাছ রক্ষা করতে পারি।
তিনি আরো বলেন,কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য অভয়াশ্রমগুলো থেকে মাছ ধরা বন্ধ করে তদারকি বাড়াতে হবে। সব বিষয় যদি আমরা মেনে চলি তা হলে আমাদের পক্ষে দেশীয় মাছ রক্ষা করা সম্ভব। সাথে সাথে যে মাছের পোনাগুলো আমরা বিভিন্ন খালে বিলে অবমুক্ত করছি সে গুলোও বড় না হওয়া পর্যন্ত সকলকে না ধরার জন্য অনুরোধ করছি।





