কোটালীপাড়ায় বি.পি দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি

কোটালীপাড়ায় বি.পি দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি

মানব সেবায় স্কাউটিং এই শ্লোগানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কাউটের জনক রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৯তম জন্মবার্ষিকী (বি.পি দিবস) উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে বাংলাদেশ স্কাউট কোটালীপাড়া উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে আনন্দ র‌্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ স্কাউট কোটালীপাড়া উপজেলার সম্পাদক ইদ্রিসুর রহমান, কমিশনার কার্তিক চন্দ্র বিশ্বাস, ক্যাব লিডার রমজান শিকদার ও সদস্য মো: বদিউজ্জামান শেখ বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।