× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

কেন ঘুমের আগে পানি পান করবেন?

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: আমরা জানিনা যে, খাবার না খেয়ে হয়তো ৪০ দিন পর্যন্ত থাকা যায়, তবে পানি ছাড়া বাঁচা অসম্ভব!

ঘুমের আগে পানি খেলে শরীর আর্দ্র থাকে। পানি ঘুম ভালো হতে সাহায্য করে, ওজন কমায়। এ ছাড়া ঘুমের আগে পানি পান করার আরো অনেক উপকারিতা রয়েছে। জীবনযাত্রাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন।

শরীরকে আর্দ্র রাখে

পানি শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। সারাদিন তো পানি খাওয়ার সুযোগ থাকে। তবে ঘুমের সময় তো আর পানি খাওয়া যায় না। তাই ঘুমের আগে পানি খেলে শরীর ভালোভাবে আর্দ্র থাকে। এটি শরীরকে সতেজ রাখতেও সাহায্য করে।

বিষাক্ত পদার্থ দূর করে

শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে পানি পান করা জরুরি। আমাদের শরীর বিভিন্নভাবে বিষাক্ত পদার্থ গ্রহণ করে থাকে। এতে বিভিন্ন রোগ হয়। ঘুমানোর আগে পানি পান করলে শরীর থেকে এসব বিষাক্ত পদার্থ দূর হয়।

ভালো ঘুমের জন্য

ঘুমের আগে পানি খেলে ঘুম ভালো হয়। পানি শরীরের ভিটামিন, মিনারেল ও পুষ্টির ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে।

ঘুমের সময় যেহেতু কোনো কায়িক পরিশ্রম করতে হয় না, তাই পানি এসব পুষ্টিকে শরীরের সব অংশে পৌঁছে দিতে সাহায্য করে।

পেশির টান কমে

ঘুমের আগে পানি পান করা পেশি এবং গাঁটকে শিথীল রাখতে সাহায্য করে। এতে পেশিতে টান বা ক্রাম্প হওয়ার শঙ্কা কমে যায়। তা ছাড়া পরের দিনের জন্য আপনার পেশি থাকবে পুরোপুরি ফিট।

ওজন কমায়

পানি একটি জিরো ক্যালোরির খাবার। ঘুমের আগে ঠান্ডা পানি পান ওজন কমাতে সাহায্য করে।

আপনি যদি ঠান্ডা পানি পান করেন, তাহলে শরীর এই পানিকে গরম করতে বেশ পরিশ্রম করে, মানে ক্যালোরি বেশি পোড়ে। এটি ওজন কমাতে সাহায্য করে। তবে এই ওজন কমানোর পরিমাণ বেশ নগণ্যই হয়।


এ ক্যটাগরির আরো খবর..