কেন্দ্র দখল নিয়ে গুলিবিদ্ধ ৪

ফেনী প্রতিনিধিঃ  জেলার ছাগলনাইয়া থানায় জগন্নাথপুর ইউনিয়নে কেন্দ্র দখল নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।

আজ শনিবার ভোর ৬ টায় শুভপুর ইউপির জগন্নাথ সোনাপুর ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, ভোরে ভোট কেন্দ্রের বাইরে ইউপি সদস্য প্রার্থী মোশাররফ হোসেন ও আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলিতে ৪জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা ইউপি সদস্য প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থক বলে জানা গেছে।

এছাড়া পাঠাননগরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’ গ্রুপের সংঘর্ষের ঘটনায় মেম্বার প্রার্থী ২ জনকে আটক করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।