× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

নিজস্ব প্রতিবেদক

কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২৬
কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে - কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে। কৃষকের স্বার্থ রক্ষায় সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

গতকাল মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শহিদ মিনার চত্বরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত নাছিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারের হাতে চেক হস্তান্তর ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির কাঠামো দাঁড়িয়ে আছে কৃষির উপর। মোট জনসংখার ৭৫ ভাগ কৃষির সাথে জড়িত। কৃষকের ভাগ্যোন্নয়ন হলে দেশের উন্নতি হবে।

মন্ত্রী হাওরাঞ্চলের কৃষি নিয়ে সরকারের পরিকল্পনা নিয়ে তাঁর বক্তব্যে বলেন, হাওরে স্বল্পকালীন সময়ের মধ্যে চাষযোগ্য ধানের জাত উৎপাদনে ধান গবেষণা ইনস্টিটিউট কাজ করছে। ইতোমধ্যে একটি জাত উদ্ভাবন করা হয়েছে যেটি ৯০ দিনে চাষ সম্ভব। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে এটি ছড়িয়ে দেয়া হবে। হাওরাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে এ জাত বিতরণ করা হবে।

দেশের কৃষি সেচে জ্বালানির সাশ্রয়ে সরকারের সোলার সেচ পাম্প পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের সকল হাওরে সোলার সেচ অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। এতে কৃষকদের উৎপাদন খরচ কমবে।

পরে মন্ত্রী নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারের হাতে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত দুই লাখ টাকার চেক তুলে দেন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

জেলা প্রশাসক মোঃ আবুসাঈদের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এম এ হান্নান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম।

এর আগে মন্ত্রী নাসিরনগর পৌঁছে দুপুরে মেদির হাওর পরিদর্শন করেন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে তাঁদের ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ নেন।


এ ক্যটাগরির আরো খবর..