ঝিনাইদহ প্রতিনিধি: দেশব্যাপী মহামারি করোনার মধ্যেও হাসপাতালগুলোতে সেবা অব্যাহত রয়েছে। বর্তমান আ’লীগের সরকার দরিদ্র অসহায় সাধারন মানুষকে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বলেছেন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।
তাই কর্মরত ডাক্তার সহ সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতার সাথে দ্বায়িত্ব পালন করতে হবে। সাধারন মানুষের সুচিকিৎসা ছাড়াও হাসপাতালের সমস্যা নিরসনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আজ বুধবার দুপুরে হাসপাতাল কনফারেন্স রুমে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির এক মাসিক সভাতে তিনি একথা বলেন।
কালীগঞ্জ হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এমপি আনারের সভাপতিত্বে সভাতে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমিটির সদস্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, এনজিও কর্মী শিবুপদ বিশ^াস ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন।
ডাঃ অরুন কুমারের সঞ্চালনায় সভাতে কমিটির সদস্য সচিব ডাঃ শামিমা শিরিন লুবনা হাসপাতালটির বর্তমান চিত্র ও সুষ্ট ব্যাবস্থাপনায় নানা কর্মকৌশল তুলে ধরেন।
তিনি বর্তমানে এক্্ররে ম্যাশিন চালনায় টেশনিশিয়ান ও পরিচ্ছন্ন কর্মী সংকট ছাড়াও আরো কিছু সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও সভাতে সদস্যগন উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে যোগদানের পর থেকেই এক ডাক্তার ও স্যানেটারী কর্মকর্তার অনুপস্থিতির বিষয়ে ব্যাবস্থা গ্রহনে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং উন্নয়ন তহবিল থেকে হাসপাতাল অভ্যান্তরে সাইকেল ষ্টান্ড নির্মান করার সিদ্ধান্ত হয় হয়।
সভাতে আরো উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই শহিদুল ইসলাম সহ হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ডাক্তার সহ কর্মকর্তাগন ।




