× Banner
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি দেশে বছরে প্রতি এক হাজার কিলোমিটার সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী

ভূমিমন্ত্রীর নির্দেশে দ্রুত শুরু হচ্ছে ‘মৌজা ও প্লট-ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প

ঢাকা:  ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘মৌজা ও প্লট-ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ প্রকল্পের অধীনে স্থানীয় ব্যক্তিভিত্তিক পরামর্শক (Individual Local Consultant) হিসেবে প্রকল্প মেয়াদকালীন চুক্তিভিত্তিক নিয়োগের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

            প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের কৃষি জমি সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে। দেশের অপ্রতুল ভূমি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই প্রকল্পটির মূল লক্ষ্য।

            কৃষি জমি সুরক্ষায় প্রায় ৩৩৭ দশমিক ৬০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’ গত ২৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে শেরে বাংলা নগরের এনইসি ভবনে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির জনগুরুত্বের কারণে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এটি দ্রুত ও সফলভাবে শুরু করার নির্দেশনা দেন। পরবর্তীতে ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এ প্রকল্পে পরামর্শক নিয়োগের কাজটি শুরু করার উদ্যোগ গ্রহণ করেন।

            উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে ভূমির গুণাগুণ অনুযায়ী ভূমিকে প্লটওয়ারী কৃষি, আবাসন, বাণিজ্যিক, পর্যটন ও শিল্প উন্নয়ন ইত্যাদি ক্যাটাগরিতে বিভক্ত করে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং ম্যাপ ও ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন করা হবে। মাঠ পর্যায়ে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার নিমিত্ত সারাদেশে মৌজা ও প্লটভিত্তিক ডাটা বেইজ প্রণয়নও করা হবে একই সাথে।

            টিম লিডার ও চিফ টেকনিক্যাল এক্সপার্ট সহ মোট আট ধরণের পদে পরামর্শক হিসেবে  চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ০২ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে নির্ধারিত ছকে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি, টার্মস অফ রেফারেন্স ও আবেদন পত্রের ছক ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে (www.minland.gov.bd) পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..