কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন মহিলা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জের কেয়াবাগান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৫) এক মহিলার মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মহিলার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুর রহমান জানান, কালীগঞ্জ -যশোর সড়কের কেয়াবাগান নামক স্থানে এক মহিলা রাস্তা পার হচ্ছিল।

এসময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে, মৃত ওই নারী মানষিক ভারসাম্যহীন রোগী ছিল বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।