× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

কালীগঞ্জে বাস দুর্ঘটনায় ট্রাক চালক আটক

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jhenidah-arrest-1.jpg

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক রনি গাজী (২৮) কে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এছাড়াও কালীগঞ্জ ট্রাক টার্মিনাল থেকে ট্রাকটি জব্দ করা হয়। আটককৃত ট্রাক চালক রনি যশোরের শার্শা উপজেলার সনাতনকাটি গ্রামের মশিয়ার রহমান গাজীর ছেলে।
বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বেনাপোল সিমান্ত এলাকায় অভিযান চালায় তারা।

এসময় ভারতে পালিয়ে যাওয়ার সময় রনি গাজীকে আটক করা হয়। গত ১০ ফেব্রæয়ারী কালীগঞ্জ থানায় হাইওয়ে পুলিশের ওসি শেখ মেজবাহ উদ্দিন বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বারোবাজারে যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী জে কে পরিবহণের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন ও পরে আরও ৩ জন মারা যায়। ঘটনার পর থেকে পলাতক ছিল ট্রাকের চালক।


এ ক্যটাগরির আরো খবর..