× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

অনলাইন ডেস্ক

কালীগঞ্জে দিনের বেলাতে বাসা বাড়িতে দুধর্ষ চুরি

admin
হালনাগাদ: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
কালীগঞ্জে দিনের বেলাতে বাসা বাড়িতে দুধর্ষ চুরি

ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জে দিনের বেলাতেই বাসা বাড়ির তালা ভেঙ্গে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা বাড়ির আলমারী ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার দুপুরের আগে শহরের নলডাঙ্গা রোডের কলেজ পাড়াতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানাতে একটি চুরির অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী শহরের কলেজ পাড়ার বাসিন্দা শাহাবুদ্দিন হোসেন জানান, তার স্ত্রী সন্তানেরা শশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার সকালে তিনি বাসায় তালা দিয়ে নলডাঙ্গা বাজারে তার ব্যবসা প্রতিষ্টান ফার্মেসিতে যান। পরে দুপুর ১ টার দিকে তিনি বাড়িতে ফিরে এসে দেখেন বাসার মুল গেটের দরজা ভাঙ্গা রয়েছে। এরপর রুমে ঢুকে দেখেন ষ্টিলের আলমারীর ড্রয়ার ভাঙ্গা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোরেরা তার ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা সহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। এসময় চোরেরা তাদের ব্যবহৃত দা ও হাসুয়া বাসার মধ্যেই ফেলে রেখে যায়।
তিনি আরো জানান, ওইদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা দুপুরের আগে যে কোন সময়ে তার বাড়ীতে হানা দেয়। এ ঘটনায় তিনি ওই রাতেই থানাতে একটি অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, চুরির অভিযোগটি দেখে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


এ ক্যটাগরির আরো খবর..