× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ জুন, ২০২০
কালীগঞ্জে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে বিক্রি করা ছাগলের টাকাকে কেন্দ্র করে আমিরুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ওই গ্রামের শাহিন নামের এক সন্ত্রাসী। আমিরুল উপজেলার কোলা ইউনিয়নের দৌলৎপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮ টার দিকে।

গ্রামবাসী জানায়, দৌলতপুর গ্রামের ছামছুল মন্ডলের ছেলে শাহিন হোসেন আমিরুলের দুলাভাইয়ের নিকট একটি ছাগল বিক্রি করে। বেশ কিছুদিন পরে ওই ছাগলের টাকা আরও ৩’শ পাবে বলে দাবি করে শাহিন। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরবর্তীতে তা থেমেও যায়। এরপর শুক্রবার সন্ধ্যার পর আমিরুল ইসলাম যখন গ্রামের মধ্যদিয়ে হেটে বাড়ি ফিরছিলেন। রাস্তায় আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী শাহিন ধারালো গাছি দা দিয়ে আমিরুলকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আমিরুল মারা যায়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মুহা মাহাফুজুর রহমান মিয়া জানান, ছাগল বিক্রির মাত্র ৩ ’শ টাকা পাওনা নিয়ে তর্কের জের ধরে আমিরুলকে কুপিয়ে হত্যা করেছে শাহিন। পুলিশ শাহিনকে আটকের অভিযানে নেমেছে।


এ ক্যটাগরির আরো খবর..