প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসা দিতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৩০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন।
শুক্রবার (১২ জুন) রাতে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সারাদেশে এ পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ জন চিকিৎসক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় আট শতাধিক চিকিৎসক। আক্রান্তদের মধ্যে চার শতাধিক চিকিৎসক সুস্থ হয়েছেন, আরও চার শতাধিক চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে ও বাড়িতে থেকে।



