চুম্বনেই করোনা মুক্তি ২৯ ভক্তসহ অসংখ্য লোককে সংক্রমিত করে মারা গেলেন তান্ত্রিক আসলাম

চুম্বনেই করোনা মুক্তি ২৯ ভক্তসহ অসংখ্য লোককে সংক্রমিত করে মারা গেলেন তান্ত্রিক আসলাম

প্রাণঘাতী করোনার হাত থেকে রক্ষা পেতে শুধুমাত্র হাতে চুম্বন। এই হাতে চুম্বন করলেই সেরে যাবে এমন বিধান দিচ্ছেন তান্ত্রিক মৌলভী আসলাম। যিনি করোনায় শনাক্ত হয়ে মৃত্যু বরণ করলেন। সেই সাথে  তার ২৯ জন ভক্তসহ অসংখ্য লোক আক্রান্ত হয়েছেন।

বর্তমান সময়েও ঝাড় ফুঁক, তন্ত্র মন্ত্রের উপর বিশ্বাস করে করোনা আক্রান্ত হলেন ভারতের মধ্যপ্রদেশের রতলামের নয়াপুরার বেশ কিছু মানুষ।

ভারতের মধ্যপ্রদেশের রতলামে নয়াপুরায় আসলাম নামে এক মুসলিম ব্যক্তি তাবিজ কবজ দিয়ে মানুষের সমস্যার সমাধান করতেন। কিন্তু করোনা মহামারির মধ্যে তিনি নাকি করোনা থেকে বাঁচার জন্য ওষুধ দিতেন ভক্তদের। এবং সেই সঙ্গে ভক্তদের হাতে চুম্বনও করতেন। প্রতিদিনই প্রচুর সংখ্যায় ভক্ত যেতেন তাঁর কাছে।

গত ৪ ই জুন আসলাম নামে এক মুসলিম ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনা পজেটিভ হওয়ার কারণে ওই মৌলবির মৃত্যুর পর, তাঁর সংস্পর্শে আসা লোকজনদের চিহ্নিত করা হয়েছে। পরীক্ষা করে দেখা গেছে বর্তমানে তারাও করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন।

তবে ওই মুসলিম ব্যক্তি করোনা সংক্রমিত হওয়ার পর থেকেই ওই অঞ্চলটিকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়। ওই অঞ্চল থেকে আরও কয়েকজন বাবাকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।