ঝিনাইদহ প্রতিনিধি॥ ০৫ ডিসেম্বর’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জের পাইকপাড়া-আনন্দবাগ পৌর সলিংয়ের মাথা হইতে ছোট ভাটপাড়া পর্যন্ত মাটির রাস্তা সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক জাকির হোসেন।
মঙ্গলবার সকালে ২০১৭-১৮ অর্থ-বছরের কাবিটার প্রকল্পের কাজের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং কাবিটা প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নের জোর তাগিদ দেন।
ওই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকার, জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা ও উপজেলা পর্যায়ের প্রকল্প কর্মকর্তাগন, সুন্দরপুর-দূর্ঘাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস রহমান (মিঠু), ইউপি সদস্য আব্দুল কাদের সহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা কর্মচারী ও এলাকাবাসি। জেলা প্রশাসক মহদয়ের মাঠ পর্যায়ে এমন উদ্দ্যেগকে এলাকাবাসী সাধুবাদ জানায়।
ওই সময় এলাকাবাসী বলেন, জেলা প্রশাসক পর্যায়ের কোন কর্মকর্তার এমন গ্রামীন মেঠো রাস্তা সরেজমিনে পরিদর্শন এটাই প্রথম।



