কালকিনিতে  ৫২ তম সমবায় দিবস উদযাপন

কালকিনিতে  ৫২ তম সমবায় দিবস উদযাপন

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”  এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়।

আজ সকাল ১১ টায়  কালকিনি উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে সমবায় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালকিমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  ও সহকারী কমিশনার (ভূমি)  কর্মকর্তা মো ঃ কায়েসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাহেবরামপুর ঋণদান সমবায়সমিতির সভাপতি আবুল খায়ের মাস্টার,  ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি এস এম টুটুল ও নিবাস সমবায় সমিতির সভাপতি মোঃ বাচ্চু বেপারী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সমবায়ীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।