× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

মাহমুদ খান, সিলেট ব্যুরো

বিএনপিকে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
বিএনপিকে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

সন্ত্রাস ও মিথ্যাচারের পথ ছেড়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পাশাপাশি বিএনপিকে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কারেরও আহ্বান জানিয়েছেন তিনি।

আজ ৪ নভেম্বর শনিবার সিলেট নগরের আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশের কথা বলে পুলিশ হত্যা করেছে বিএনপি। সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি। এজন্য তাদের প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কার করা উচিত।

বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে ‘ওই লোক তাদের কেউ না’। আমেরিকা তাদের আইনে হয়ত তার বিচার করবে, দেশের আইনেও তার বিচার হবে।


এ ক্যটাগরির আরো খবর..