কালকিনিতে সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে ১৫টি বসতঘড় ভাংচুর,আহত-২০

কালকিনিতে সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে ১৫টি বসতঘড় ভাংচুর,আহত-২০

মাদারীপুরের কালকিনি উপজেলা আলিনগর ইউনিয়নের স্বস্থ্যাল বাজারে বৃহস্পতিবার সন্ধায় সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে সারা রাত দফায়-দফায় সংর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষেও সময় ১৫টি বসতঘড় ভাংচুর করা হয় এবং কম পক্ষে ২০ আহত হয়।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, গতকাল (গত বৃহস্পতিবার ১৪জুন) সন্ধায় সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের পর দুই পক্ষই শালিশ মিমাংসার জন্য সম্মত হয়। পরে তার আবার রাতেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এত কম পক্ষে ১৫ টি ঘর ভাংচুর করা হয় এবং সারা রাত দফায়-দফায় সংঘর্ষে হয় সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে গুরতর আহত অবস্থায় মোজ্জাফর মোল্লাসহ আরও কয়েক জনকে প্রথমে কালকিনি হাসপাতাতের নেওয়ার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সংঘর্ষ স্থানীয় রাজনৈতিক কোন্দলে রুপ নেয়। স্থানীয় এলকাবাসী মনেকরে ২য় ধাপে ইউপি নির্বাচনে জয়ী এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থীদের আধিপত্ত বিস্থারকে কেন্দ্র করে এই সংঘর্ষ। ঘটনাস্থলে অতিরিক্ত পুুলিশ মোতায়েন রয়েছে।

সংঘর্ষের ঘটনায় আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুর অতিরিক্ষ পুলিশ সুপার সদর সার্কেল এ.এন.এম ওয়াশিম ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকিংয় সাহা। সংঘষে আহত ইসহাক হাওলাদারের মেয়ে বলেন, সকালে মোল্লা বাড়ির সুলতান মোল্লার নির্দেশে দেশীয় অস্ত্র রামদা, টেটা, বোমা নিয়ে হাওলাদার বাড়ির উপর হামলা করে। আমাদের বাড়ি ঘর কুপিয়েছে এবং আমাদের ঘরের ভিতরে সব জিনিস পত্র ভাংচুর করে। আমাদের অপরাধ আমরা ইউনিয়ন নির্বাচনে মিলন সরদারের সমর্থন করেছিলাম।

এব্যাপারে আলিনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহিদ পারভেজ বলেন, আমি এব্যাপারে কিছুই জানি না। এটা তাদের স্থানীয় সমস্য। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষে হয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছি। অতিরক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।