× Banner
সর্বশেষ
ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পঞ্চগড় জেলা প্রতিনিধি(এন এ রবিউল হাসান লিটন)

দেবীগঞ্জে মায়া ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা 

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
মায়া ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা 

পঞ্চগড়ের দেবীগঞ্জে মায়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশ অমান্য করে সিজারিয়ান অপারেশন চালু রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১ টায় এই অভিযান পরিচালিত হয়। এই সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. স্বপূর্ণ সাহা এবং দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার জানান, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ধারা ৮ অমান্য এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ এবং ৫৩ ধারার ব্যত্যয় ঘটায় ক্লিনিক মালিক আতাউর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৩১ মে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. রফিকুল হাসান মায়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের নিবন্ধন না থাকায় সিজারিয়ান অপারেশন বন্ধ রাখার নির্দেশ দেন। কিছু দিন বন্ধ থাকার পর সিভিল সার্জনের নির্দেশ অমান্য করে কোন অনুমতি ও বৈধ কাগজ ছাড়াই পুনরায় সিজারিয়ান অপারেশন চালু করেন ক্লিনিক কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় প্রশাসন অভিযান পরিচালনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..