× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মোশারফ ভূঁইয়া পলাশ

দামপাড়ায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্বোধন

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
সেলুন পাঠাগার বিশ্বজুড়ে'র উদ্বোধন

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর উদ্যোগে সেলুনে আসা সেবাগ্রহীতাদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম সিটির দামপাড়ায় বৃহস্পতিবার (১৪ জুলাই) বুক সেলফ ও বই বিতরণ করা হয়েছে।

শান্ত হেয়ার কাটিং সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা, কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রমের উদ্বোধন করেন বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ। এ সময় তিনিসহ অতিথিরা সেুলনের ম্যানেজার বাবুল নাথের হাতে বই ও সেলফ তুলে দেন।

বীজন নাট্য গোষ্ঠীর সহ দল প্রধান উম্মে কুলসুম কেয়া, সদস্য মান্নান হিমেল, অভিনেতা বাপ্পি হায়দার, আবৃত্তি শিল্পী আশিক আরেফিন, নাট্য কর্মী সৌরভ পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোশারফ ভূঁইয়া পলাশ বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর এ উদ্যোগের ফলে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হবে। এটি একটি ভাল উদ্যোগ।

আমি এটাকে সাধুবাদ জানাই।’ গোলাম মাওলা জসিম জানান, বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এর ফলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমার এ উদ্যোগ।

উল্লেখ, অবসরে বই পড়ুন’- স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..