× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

কালকিনিতে ছিনতাইকারীর আঘাতে ব্যবসায়ী জখম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

মো. আমির সোহেল, কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় ছিনতাইকারীদের দায়ের কোপে আঃ মান্নান ভুইয়া(৫০) নামের এক ব্যাবসায়ী গুরুতর জখম হয়েছেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

এব্যাপারে উপজেলার ডাসার থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। আহত ব্যবসায়ী গোপালপুর এলাকার দক্ষিন গোপালপুর গ্রামের খালেক ভুইয়ার ছেলে। সোমবার দিবাগত রাতে এঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানাগেছে, সুপারী ব্যবসায়ী আঃ মান্নান ভুইয়া গোপালপুর হাটে সারাদিন সুপারী বিক্রি করে রাতে বাড়ি ফেরার পথে শাহজাহান কাজীর বাড়ির সামনে আসলে একদল ছিনতাইকারী চক্র তার গতিরোধ করে সুপারী বিক্রির টাকা লুট করার চেষ্টা চালায়। এসময় তিনি টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা টের পেয়ে পালিয়ে যায়।

এব্যাপারে ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, এ বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..