কামারখালী চৌধুরী পরিবারের শফিউর রহমান বাচ্চু আর নাই

কামারখালী চৌধুরী পরিবারের শফিউর রহমান বাচ্চু আর নাই

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চৌধুরী পরিবারের কৃতি সন্তান মরহুম সোলায়মান চৌধুরী’র দ্বিতীয় পুত্র ও কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান’এর চাচাতো ভাই, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর আপন চাচা ও শ^শুর এবং কামারখালী আই.টি. ফার্ম এন্ড এডুকেশন ডিজিটাল সেন্টার ও কামারখালী অনলাইন নিউজ পোর্টাল এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান চৌধুরী কাজল এর আব্বা শফিউর রহমান চৌধুরী বাচ্চু গত সোমবার ১৪-০২-২০২২ইং তারিখ রাত আনুমানিক প্রায় ৯.১০ মিনিটির সময় বার্ধ্যেকো জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ^বিদ্যালয় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ফরিদপুর-এ শেষ নিঃশ^াস ত্যাগ করেন ( ইন্না ইল্লাহি——–রাজেউন)।

তার মৃত্যুর সংবাদ শুনে তার বাড়িতে শোকের মাতম এবং জনতার ঢল নেমে আসে। মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি ২ ছেলে এবং ৫ মেয়ে সহ ছেলে বেটার বউ এবং বন্ধু-বান্ধব সহ অসংখ্যাক গুনগ্রাহী আতœীয়-স্বজন রেখে যান। মঙ্গলবার বেলা ১১টায় কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে তার লাশ মছলন্দপুর কামারখালী কবরস্থানে দাফন করা হয়। তার আতœার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।