সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারসহ সংসদ নেতাদের শোক

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারসহ সংসদ নেতাদের শোক
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারসহ সংসদ নেতাদের শোক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এক শোকবার্তায় স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনিও।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে প্রয়াত এই রাজনীতিবিদের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।

বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথচলা

সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজধানীর শ্যামপুর ও কদমতলী এলাকায় দলটির একজন পরিচিত ও প্রভাবশালী নেতা হিসেবে তার পরিচিতি ছিল।

সংসদীয় রাজনীতিতে ঢাকা-৪ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে এ আসনের প্রতিনিধিত্ব করেন সালাউদ্দিন আহমেদ।

দীর্ঘ রাজনৈতিক জীবন ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।