× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

কাজের মেয়ে নির্যাতিত, গৃহকর্ত্রী আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া মহল্লায় জিয়া নার্গিস(১১) নামে এক কাজের মেয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। জিয়া রুহিয়া থানার সেনেহারী গ্রামের হুসেন আলীর মেয়ে।

গৃহকর্মীর ভাষ্য মতে, সে প্রায় দু’বছর থেকে হাজী পাড়া মহল্লার এক শিক্ষকের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছে। মাঝে-মধ্যেই শিক্ষকের স্ত্রী  নুসরাত জাহান মৌসুমী আক্তার গৃহকর্মী নার্গিসকে বিভিন্ন অযুহাতে মারধর করতো। এতে সে প্রতিবাদ করলে এর মাত্রা আরো বেড়ে যেতো। গতকাল রোববার মাঝরাতে মৌসুমী আক্তারের শিশু বাচ্চা বিছানায় প্রসাব করে। নার্গিস তা বুঝতে না পেরে ভেজা বিছানায় লেপ বিছিয়ে দেয়। এতে লেপ ভিজে যায়। না বুঝে ভূল করলেও এ ঠুনকো অপরাধে বাড়ীর গৃহকত্রী তাঁকে বেলনা দিয়ে বেধড়ক পেটাতে থাকে। পরে সে তাঁর মা-বাবাকে খবর পাঠিয়ে তাঁকে বাসায় নিয়ে যেতে বলে।

খবর পেয়ে মা মোসলেমা বেগম এবং তাঁর চাচা তাঁকে নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যা ৭টার দিকে শহরের আর্টগ্যালারী থ্রি-হুইলার ষ্ট্যান্ডে নিয়ে আসলে গৃহকত্রী খবর পেয়ে সেখানে হাজির হয় এবং নার্গিসকে না নিয়ে যাওয়ার জন্য টানা-হেচড়া করতে থাকে। এ সময় তাঁদের হট্টগোলে আশে-পাশের লোকজন উপস্থিত হয়ে বিষয়টি অবগত হয়ে পুলিশকে খবর দেয়।পরে ঘটনাস্থলে পুলিশের এস,আই আমজাদ হোসেন এসে গৃহকত্রীকে আটক করে থানায জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছিলো।


এ ক্যটাগরির আরো খবর..