কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল ব্যাহত : পারাপারের অপেক্ষায় আটকে আছে প্রায় ৩শতাধিক যানবাহন

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: বৈরী আবহওয়ায় পদ্মা উত্তাল থাকার কারনে বুধবার সকাল থেকেই কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে স্রোতের তীব্রতা বেড়ে গেলে ৮টি ডাম্ব ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। ফলে ১৭টি ফেরি মধ্যে চলাচল করছে ৯টি ফেরি। এতে কাওড়াকান্দিঘাটে পারাপারের অপেক্ষায় আটকে আছে প্রায় ৩শতাধিক যানবাহন। আর গুড়ি গুড়ি বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে আরো। গত দুই দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করায় পদ্মা নদীতে বেড়েছে স্রোতের বেগ। আর এতে করেই ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্র আরও জানায়, গুড়িগুড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে থাকায় পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। প্রবল ঢেউয়ের সঙ্গে অতিরিক্ত ঘূর্ণী স্রোত থাকায় ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল ব্যহত হচ্ছে। কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে পদ্মায় স্রোত বেশি থাকায় সাধারণ যাত্রীরা লঞ্চ ও স্পিডবোট এড়িয়ে ফেরিতে পারাপার হতে দেখা যাচ্ছে। ’

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুস সালাম মিঞা জানান, বৈরী আবহাওয়া ও স্রোতের কারণে পদ্মায় ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে তীব্র স্রোতের কারনে ৪টি রো-রো, কে-টাইপ ৪টি ও একটি ভিআইপি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। একই সঙ্গে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পীডবোট চলাচল। ঘাট এলাকায় প্রায় ৩শতাধিক নৈশকোচ ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। আবহওয়া স্বাভাবিক হলে আগামীকালের মধ্যে ঘাট এলাকার যানজট নিরসন করা সম্ভব হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।