× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

করোনাকালে বাংলাদেশী নাগরিকদের সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে মালয়েশিয়া পুলিশ

Dutta
হালনাগাদ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
মালয়েশিয়া পুলিশ

করোনা মহামারীর সময়ে বিদেশী নাগরিক বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের নিকট হাইকমিশনের সেবা পৌঁছাতে সহযোগিতা করেছে এবং লক ডাউন করা ভবনের বাংলাদেশী নাগরিকদের সেবা প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মালয়েশিয়ান পুলিশ যা বাংলাদেশেও প্রশংসিত হয়েছে। বলেছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম।

১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে রয়েল মালয়েশিয়ান পুলিশের প্রধান কার্যালয়ে মালয়েশিয়া পুলিশ এর উপপ্রধান ডেপুটি আইজিপি দাতো শ্রী আচ্রিল সানি বিন হাজী আবদুল্লাহ সানির সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিস্ট বিষয়ে আলোচনা হয় বিশেষ করে করোনা পরিস্থিতির কারণে ছুটিতে দেশে থাকা বাংলাদেশী কর্মীদের মালয়েশিয়ায় ফিরে আসা এবং অবৈধদের বৈধতা প্রদানের বিষয়ে আলোচনা করেন।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলা করছে উল্লেখ করে বলেন এমন মহামারীর সময়েও ১২ লক্ষাধিক রোহিংগা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয়, খাবার, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদান করে বিশ্বে অনন্য নজীর স্থাপন করেছেন।

পুলিশ উপপ্রধান বলেন, অধিকাংশই বাংলাদেশী কর্মী ভালো, কাজে অনেক দক্ষ, সৎ এবং আন্তরিক। তবে ক্ষুদ্র অংশ অপরাধের সাথে জড়িত বিশেষ করে প্রতারণা, সন্ত্রাসী, কিডনাপিং, চাঁদাবাজি, জাল কাগজ তৈরি, হিউম্যান ট্রাফিকিং এবং অনলাইনে ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রোপাগান্ডা বা অপপ্রচার করে থাকে। এসব অপরাধ উভয় দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। অপরাধী যেই হোক আইনের আওতায় মোকাবেলা করা হয়।

হাইকমিশনার বলেন, বাংলাদেশি কর্মীরা তাদের কর্মস্থলে আসা যাওয়ার সময় কোন প্রকার হয়রানি বা গ্রেফতার না হয় সে বিষয়ে অনুরোধ করেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুলিশ নিরাপত্তার জন্য আইন অনুযায়ী নিয়মিত চেক করে তখন পাসপোর্ট এবং প্রাসঙ্গিক কাগজ পত্রাদি সাথে রাখার পরামর্শ দেন যেন পুলিশ সঠিক তথ্য পেতে পারে ।

হাইকমিশনার ডিটেনশন সেন্টারে থাকা কর্মীদের দ্রুত সকল প্রক্রিয়া সম্পন্ন করে মুক্তি ব্যাবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। ডেপুটিআইজিপি বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।

মান্যবর হাইকমিশনার বলেন, বর্তমানে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে গিয়ে অনেক কর্মী মালয়েশিয়ায় আসার জন্য অপেক্ষা করছেন, তারা যেন আবার কাজে যোগ দিতে পারে সে বিষয়ে এবং ডিটেনশন সেন্টারসহ অন্যান্য যারা অবৈধ আছেন তাদের বৈধতা প্রদানে পুলিশের সহযোগিতা কামনা করেন। পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেয়।

দু’দেশের পুলিশের প্রশিক্ষণ, সেমিনার-সিম্পোজিয়াম, বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সন্ত্রাস নির্মূলে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে উভয়েই আশাপ্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এডভাইজার কমোডর মুশতাক আহমেদ, কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ জহিরুল ইসলাম, কাউন্সেলর ( শ্রম ২) মো: হেদায়েতুল ইসলাম মন্ডল এবং মালয়েশিয়ান রাজকীয় পুলিশ এর ইন্টারনাল সিকিউরিটি ও পাবলিক অর্ডার ডিপার্টমেন্ট এর ডেপুটি ডিরেক্টর দাতো আজরি বিন আহমাদ,

সি আই ডির ডেপুটি ডিরেক্টর দাতো মহ আজমান বিন আহমদ সাপরি , রয়াল মালয়েশিয়া পুলিশের সেক্রেটারি ডিসিপি দাতো রামলি মোহাম্মদ ইউসুফ এবং আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান রাজগোপাল রামদাস উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..