করোনা ভাইরাসের সর্বশেষ প্রতিবেদন

করোনা ভাইরাসের সর্বশেষ প্রতিবেদন

 গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ১,৬৮১ জন। সুস্থ্য হয়েছে ১,৫৪৮ জন এবং মৃত্যু বরণ করেছে ২৫ জন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩,২১,২৮১ জন। মোট আক্রান্ত  ৪,০৪,৭৬০ জন এবং মৃতের সংখ্যা ৫,৮৮৬ জন।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) দেশে আরও ১ হাজার ৪৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৩ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।