বিল পরিশোধে যশোর সিটি ক্যাবল ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর

বিল পরিশোধে যশোর সিটি ক্যাবল ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর
যশোর প্রতিনিধি: ক্যাবল অপারেটর যশোর সিটি ক্যাবলের গ্রাহক বিল মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশের মাধ্যমে সম্পন্ন করতে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
আজ ২৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের একটি অভিযাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
যশোর সিটি ক্যাবলের চেয়ারম্যান এসএম মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মীর মোশাররফ হোসেন বাবু, বিকাশের বিজনেস ডেভেলপমেন্ট এর জেনারেল ম্যানেজার এসএম বেলাল আহমেদ, বিকাশের খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মুর্শিদুজ্জামান বক্তব্য রাখেন।
এসময় তারা বলেন, ডিজিটাল বাংলাদেশে এই প্রথম ক্যাবল টিভি অপারেটরের বিল মোবাইল ব্যাংকের মাধ্যমে পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে। যা মহামারির এ সময়ে নিরাপদ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে ম্যানেজিং ডিরেক্টর মীর মোশাররফ হোসেন বাব ও বিকাশের বিজনেস ডেভেলপমেন্ট এর জেনারেল ম্যানেজার এসএম বেলাল আহমেদ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করে তা হস্তান্তর করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।