মান্দায় সাংবাদিকদের সাথে এমপি টিপু ও নবাগত ইউএনও’র মতবিনিময়

মান্দায় সাংবাদিকদের সাথে এমপি টিপু ও নবাগত ইউএনও’র মতবিনিময়
মান্দায় সাংবাদিকদের সাথে এমপি টিপু ও নবাগত ইউএনও’র মতবিনিময়

নওগাঁর মান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে।

মতবিনিময় সভায় মান্দা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ নিরসন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা স্থানীয় নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন মান্দা প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শাহাজান আলী; বাংলাদেশ প্রেসক্লাব মান্দা উপজেলা শাখার সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন; মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম (তুহিন); বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ সম্রাট ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সবুজ।

এছাড়াও আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি রায়হান আলী ও সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম রকিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, অনিয়ম-অসঙ্গতি ও জনভোগান্তি তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলে মান্দার উন্নয়ন আরও গতিশীল হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

তিনি এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নিরপেক্ষভাবে তুলে ধরার আহ্বান জানান। সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ হোসেন

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।