× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

কমলগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার ): ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এর আগে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্কাউট সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে মেলা উপলক্ষে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে একটি করে দেশীয় ফলদ বৃক্ষের চারাও বিতরণ করা হয়।

এদিকে মেলা উপলক্ষে সোমবার সকালে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন। মেলায় দেশী বিভিন্ন ফলের গাছ ও ফল নিয়ে বসেন বিক্রেতারা। তিন দিনের ফলদ বৃক্ষ মেলায় দেশীয় নানান ফল ও ফলদ বৃক্ষ চারার ১২টি স্টল বসে


এ ক্যটাগরির আরো খবর..