পঞ্চগড়ের বোদায় মহানবী সা: ও আয়েশা রা: কে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ের বোদায় মহানবী সা: ও আয়েশা রা: কে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন
পঞ্চগড়ের বোদায় ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী (সা:) ও আয়েশা (রা:) কে অবমাননাকর বক্তব্য প্রদানের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
৮ জুন (বুধবার) বিকাল ৫টায় বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে যুব সমাজের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এর আগে একটি মিছিল বোদা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা, ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী (সা:) ও আয়েশা (রা:) কে অবমাননাকর বক্তব্য প্রদানের প্রতিবাদ জানায় এবং রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানার দাবি জানায়। এসময় বক্তারা ভারতীয় পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।