× Banner
সর্বশেষ
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নোয়াখালী প্রতিনিধি

ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শান্ত চন্দ্র দাস বিপ্লব (২৫) জেলার সেনবাগের ইয়ারপুর গ্রামের আমিন উল্যাহ কোম্পানী বাড়ির নেপাল চন্দ্র দাসের ছেলে এবং সে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের কাজ করত।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শান্ত বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নে ২নম্বর ওয়ার্ডের হাবিব উল্যাহ বেপারী বাড়ির পাশে ওয়াইফাই সংযোগ দিতে যায়। একপর্যায়ে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..