× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

মাহমুদ খান, সিলেট:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদায় উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সিকৃবি কেন্দ্রীয় মসজিদ কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী এবং কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে ক্বেরাত, হামদ-নাত, কুইজ, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সিকৃবি কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বাদ মাগরিব পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি কেন্দ্রীয় মসজিদ কমিটিকে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, প্রিয়নবী (সা.) এর সিরাত জানা  ও তদনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা সম্ভব। তাই প্রতিদিন কিছু সময় বের করে সিরাত পাঠ করা আমাদের  জন্য জরুরি।

উক্ত মাহফিলে আলোচনা পেশ করেন সিকৃবি কেন্দ্রীয় মসজিদের খতিব হজরত মাওলানা মো. হারুন অর রশীদ। তিনি বলেন, ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে ন্যয়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রিয় নবীজির সুন্নাহ্ অনুসরণের বিকল্প নেই। মাহফিল শেষে মিলাদ পাঠ  এবং দেশ-জাতী ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..