× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু

ACP
হালনাগাদ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে ভেসে গিয়ে পৃথক ঘটনায় নতুন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর আগে চকরিয়ায় বন্যার পানিতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছিল।

শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুটি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো— বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)।

স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কয়েক দিন ধরে বাহারছড়াসহ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে রয়েছে।

শুক্রবার সকালে পাহাড় থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে নিজ নিজ বাড়ির উঠানে থাকা অবস্থায় দুই শিশু ভেসে যায়। পরে স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করলে তারা আর বেঁচে ছিল না।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনাম বলেন, পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..