× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

নিজস্ব প্রতিবেদক

ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) আয়োজিত নারী বিষয়ক সম্মেলনে অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ঢাকা ত্যাগ করেন। সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওআইসিভুক্ত ৫৭টি দেশের নারীদের ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে নবম নারী বিষয়ক সম্মেলনটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা নারী উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, নেতৃত্বে নারীর অংশগ্রহণ এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

বাংলাদেশের পক্ষ থেকে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সম্মেলনে দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..