× Banner
সর্বশেষ
‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  দুই বছর ধরে বন্ধ মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ, পালিয়েছে ঠিকাদার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক

ACP
হালনাগাদ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় ৮ বছরের কণ্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে লিটন বিশ্বাস (৫৫) নামের এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই দোকানি ৮ বছরের এক শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে যৌন হয়রানি করে। শিশুটি বিষয়টি বাড়িতে গিয়ে জানালে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়।

পরে পুলিশে খবর দিয়ে পুলিশ তাকে আটক করে। এর আগেও লিটনের বিরুদ্ধে একই অভিযোগ ছিলো বলে জানিয়েছে স্থানীয়রা।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ লিটন বিশ্বাসকে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..