× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ছাত্রকে বলৎকারের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৬ জুলাই, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Sudharam-Thana.jpg

নোয়াখালীর সদর উপজেলায় প্রথম শ্রেণির ছাত্রকে (৭) বলৎকারের অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ।  গ্রেফতারকৃত মনিরুল ইসলাম (২৪) উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
বুধবার (৬ জুলাই) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকালে সুধারাম মডেল থানায় ভুক্তভোগী ছাত্রের পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। এরপর দুপুরের দিকেই তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার কাঞ্চনপুর এলাকার কামাল কমপ্লেক্স মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ত ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযুক্ত মনিরুল এক বছর আগে থেকে ভিকটিমের বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থেকে ওই শিক্ষার্থীকে পড়াতেন। এ সুযোগে ওই  ছাত্রকে একাধিকবার বলৎকার করে অভিযুক্ত শিক্ষক। এ ঘটনা কাউকে না বলার জন্য ছাত্রকে ভয়ভীতি দেখায় ওই শিক্ষক। এরপর শিশুটি ভয়ে প্রথমে বিষয়টি পরিবারকে জানায়নি। এরপর বিষয়টি জানাজানি হলে ওই শিশুর পরিবার মামলা করে।
এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো.সবুজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, বুধবার সকালে ছেলে শিশু বলাৎকারের অভিযোগে ভিকটিমের পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সুধারাম মডেল থানায় যাহার মামলা নং-৯। এরপর পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। অপরদিকে, শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..