প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডলের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ,খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল হাকিম, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা সহ ৬ ইউনিয়নের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
এসময় আলোচনা সভায় উপজেলার আইন শৃঙ্খলা আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।


