অলিম্পিক গেমসের এবারের আসরের কিছু চমকপ্রদ তথ্য

ক্রীড়া ডেস্ক: আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হচ্ছে অলিম্পিক গেমসের এবারের আসর।

তার আগে চলুন সংখ্যায় সংখ্যায় জেনে নিন রিও অলিম্পিকের চমকপ্রদ কিছু তথ্য:

৪৫০,০০০- প্রায় ১১,০০০ অ্যাথলেটের ব্যবহারের জন্য জমা করা কনডমের সংখ্যা এটি। প্রত্যেক অ্যাথলেট ৪১টি করে কনডম পাবেন। প্রতিদিন ২টি করে।

১৭,০০০- অলিম্পিকে অংশ নিতে যাওয়া অ্যাথলেট ও কর্মকর্তার সংখ্যা।

৭৮,০০০- ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে দর্শকধারণ সংখ্যা। অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান হবে এখানেই।

২০৬- ৫ থেকে ২১ আগস্টের অলিম্পিক গেমসে অংশ নিতে যাওয়া দেশের সংখ্যা।

১- প্রথমবারের মতো রিফিউজি (শরণার্থী) একটি দল অলিম্পিকের ব্যানারে অংশ নিতে যাচ্ছে।

৭.৫ মিলিয়ন- বিক্রিযোগ্য টিকিটের সংখ্যা।

১০ মাইল- আন্ডারগ্রাউন্ড মেট্রো সিস্টেম। অলিম্পিকের প্রস্তুতিতে তৈরি হয়েছে এটি।

৪- অলিম্পিকের ৪টি অঞ্চল। যেখানে খেলা চলবে। সেগুলো হলো অলিম্পিক পার্ক, দিওদোরো, কোপাকাবানা বিচ এবং মারাকানা ও অলিম্পিক স্টেডিয়াম।

২৫,০০০- অলিম্পিক কাভার করতে যাওয়া সাংবাদিকের সংখ্যা।

৫০০,০০০- অলিম্পিক উপলক্ষে ভ্রমণ করতে ব্রাজিলে যেতে পারে এমন পর্যটকের আনুমানিক সংখ্যা।

৬১- সাম্প্রতিক জরিপে ৬১ শতাংশ রিও বসবাসকারী বলেছেন, অলিম্পিক হবে দারুণ। ২৭ শতাংশ খুব বাজে কিছুর আশঙ্কা করেছেন।

৩১- অলিম্পিক ভিলেজে গড়া টাওয়ার। সেখানে ৩,৬০৪টি অ্যাপার্টমেন্ট আছে।

৬০,০০০- অলিম্পিক ভিলেজের বিশাল ডাইনিং হলে প্রতিদিন এই পরিমাণ সংখ্যার খাবার পরিবেশন করা হবে।

৮০,০০০- অলিম্পিক ভিলেজে চেয়ারের সংখ্যা।

৪০০- অলিম্পিকের ফুটবল আসরে এই সংখ্যার ফুটবল ব্যবহৃত হতে পারে বলে আশা করা যাচ্ছে।

০- ব্রাজিলের অলিম্পিক ফুটবলে জেতা পদকসংখ্যা।

১১২- অলিম্পিকে শেষবার গলফ খেলা হয়েছিল এত বছর আগে।

২- অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন ব্রাজিলের দুই প্রেসিডেন্ট। দিলমা রুসেফকে বরখাস্ত করা হয়েছে। আর মিচেল তেমার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।