শোনা যাচ্ছে বিয়ে করছেন রণবীর-দীপিকা!

বিনোদন ডেস্ক: শোনা যাচ্ছে খুব শিগগিরই নাকি তারা বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর সিংহ ও দীপিকা।

প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও বহুবার একফ্রেমে দেখা গিয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটিকে। দুজনের সম্পর্কে ছেদ পড়েছে এমনও গুজব উঠেছিল। কিন্তু সে সব মিথ্যে প্রমাণ করে দিয়েছেন তারকা-জুটি। শোনা যাচ্ছে, আগামী বছরই নাকি চার হাত এক হতে চলেছে দীপিকা-রণবীরের।

এই খবরে উচ্ছ্বসিত রণবীর ও দীপিকার অনুরাগীরা। তবে দুজনের পক্ষ থেকে এব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।