ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধি দলের বৈঠক

ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধি দলের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধি দল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের মতামত শুনেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠকে ইইউ প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস উপস্থিত ছিলেন।

অন‍্যদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বৈঠকে নির্বাচন নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মতামত শোনা হয়। ইইউ বিশ্বাস করে সবার সঙ্গে আলাপের সুচিন্তিত মূল্যায়ন দেশ গঠনের জন্য জরুরি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।