× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্কের অঙ্গীকার জামায়াতের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
পারস্পরিক সম্মান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত ইশতেহারে পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে “গঠনমূলক ও সহযোগিতামূলক” সম্পর্ক বজায় রাখতে চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ।

দলটি জানিয়েছে যে তারা ভারতের সঙ্গে “গঠনমূলক ও সহযোগিতামূলক” সম্পর্ক বজায় রাখতে চায়। দলটির দাবি, এই সম্পর্ক হবে পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে।

ইশতেহার অনুযায়ী, জামায়াত কেবল ভারতের সঙ্গেই নয়, বরং প্রতিবেশী দেশ ভূটান, নেপাল, মায়ানমার, শ্রীলংকা, মালদ্বীপ ও থাইল্যান্ড -এর সঙ্গেও শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের বার্তা দিয়ে জামায়াত আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে। তবে বাস্তবে ক্ষমতায় গেলে এই নীতিগুলি কীভাবে কার্যকর হবে, সেদিকেই নজর রাখছে ভারত সহ আঞ্চলিক কূটনৈতিক মহল।


এ ক্যটাগরির আরো খবর..