× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ

এসএসসির ফলাফলের ভিত্তিতে একাদশে ভর্তি

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ সদ্য ঘোষিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরদিনই একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত কয়েক বছরের মতই এবারও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোন ধরণের পরীক্ষা নেয়া যাবে না। অনলাইনে আবেদন করতে হবে সবাইকে।

শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইন ছাড়াও টেলিটকের এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েব সাইটের ঠিকানা হচ্ছে, www.xiclassadmission.gov.bd । কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ ইচ্ছা মাফিক ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে না। ভর্তিচ্ছু শিক্ষার্থী এবার তার কলেজ পছন্দের তালিকায় সর্বমোট ১০টি প্রতিষ্ঠানে জন্য আবেদন করতে পারবে।

আগামী ২৬ মে থেকে ৯ জুনের মধ্যে আবেদন করতে হবে। যারা পুনঃনিরীক্ষনের জন্য আবেদন করবে তাদেরও এ সময়ের মধ্যেই আবেদন করতে হবে। ভর্তির আবেদনের জন্য অনলাইনে ক্ষেত্রে ১৫০ টাকা এবং এসএমএসের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে ১২০ টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। এবার একবারই ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা প্রকাশ করা হবে ১৬ জুন। এ তালিকার ভিত্তিতে আগামী ১৮ জুন থেকে ৩০ জুনের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে বলে জারিকৃত নীতিমালায় নির্দেশনা দেয়া হয়েছে।

আগামী ১০ জুলাই থেকে প্রতিটি কলেজে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস শুরু করতে হবে। বিলম্ব ফিসহ ভর্তি চলবে ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত। ভর্তির জন্য এবার ১০ থেকে বাড়িয়ে ১১ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে। ৮৯ শতাংশ আসন সকলের জন্য উন্মুক্ত রেখে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, বিভাগীয় ও জেলা সদরের বাইরের শিক্ষার্থীদের জন্য ৩ শতাংশ, শিক্ষা মন্ত্রনালয় ও তার অধস্তন দপ্তর ও গভর্নিং কমিটির সদস্যদের সন্তানদের জন্য ২ শতাংশ এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং প্রবাসীদের সন্তানদের জন্য এবার ১ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে নীতিমালায়।

অনলাইনেও এসএমএসের মাধ্যমে ভর্তিচ্ছুদের আবেদন বিবেচনা করা হবে এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলের মেধাক্রমের ভিত্তিতে। বিজ্ঞান গ্রুপের মেধাক্রম নির্ধারণ করা হবে সাধারণ গণিত ও উচ্চতর গণিত/জীববিজ্ঞানের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এরপর পর্যায়ক্রমে ইংরেজী পদার্থ বিজ্ঞান রসায়নের নাম্বার বিবেচনায় আনা হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান মোট নাম্বার বিবেচনার পর ইংরেজী, গণিত ও বাংলার প্রাপ্ত নাম্বার বিবেচনায় আনা হবে।

ভর্তির ফি নির্ধারণ করে নীতিমালায় বলা হয়েছে, মফস্বল পৌর এলাকা/উপজেলা সদরে অবস্থিত কলেজের সেশন চার্জ ভর্তি ফি সব মিলিয়ে ১ হাজার টাকা, পৌর এলাকা জেলা সদরে অবস্থিত কলেজের ক্ষেত্রে ২ হাজার টাকা এবং ঢাকা ব্যতিত অন্যান্য মহানগর এলাকায় ৩ হাজার টাকার বেশি হবে না। ঢাকা মহানগর এলাকায় অবস্থিত এমপিওভূক্ত প্রতিষ্ঠানের সকল সেশন চার্জসহ ৫ হাজার টাকার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভূত কলেজে উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৯ হাজার টাকা এবং ইংরেজী ভার্সনের সর্বোচ্চ ১০ হাজার গ্রহণ করতে পারবে। উন্নয়ন খাতে কোন প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

উল্লেখ্য, গত ৯ মে শিক্ষা মন্ত্রণালয়ে সকল বোর্ড চেয়ারম্যান ও রাজধানী নামিদামি কলেজের অধ্যক্ষদের নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠকে উক্ত নীতিমালা চুড়ান্ত হয় এবং তা এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর জারি করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..