× Banner
সর্বশেষ
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি – বিমান মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট

মসজিদে ঢুকে চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ মে, ২০১৬

পিরোজপুর প্রতিনিধিঃ জুয়া খেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে পিরোজপুর সদর উপজেলায় মসজিদে ঢুকে চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার ৮টার দিকে উপজেলার ভাইজোড়া গ্রামের সিকদার বাড়ির বায়তূন নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের মো. বাচ্চু সিকদার (৫০) ও তার ভাতিজা নাজমুল হুদা মামুন সিকদার (২৮)। তাদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাচ্চু সিকদারের বড় ভাই আলমগীর সিকদার জানান, বৃহস্পতিবার সকালে একই এলাকার রাসেল নামে এক যুবককে জুয়া খেলতে নিষেধ করে মামুন সিকদার। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাত ৮টার দিকে রাসেল ১০ থেকে ১২ জন লোক নিয়ে মামুন সিকদারের ওপর হামলা চালায়।

এ সময় মামুন দৌড়ে গিয়ে মসজিদে আশ্রয় নিলে যুবকেরা সেখানে গিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। মামুনকে বাঁচাতে তার চাচা বাচ্চু সিকদার এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

মসজিদের ইমাম ক্বারী মোস্তাফিজুর জানান, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে সমবেত হন। এ সময় ১০ থেকে ১২ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু ও তার ভাতিজা মামুনকে কুপিয়ে জখম করে। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..