× Banner
সর্বশেষ
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি – বিমান মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান
বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আজ তাঁর বাবা বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জুবাইদা রহমানের বোন শাহিনা খান জামান এবং তাঁর মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুম মাহবুব আলী খানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৪ সালের ৬ আগস্ট ইন্তেকাল করেন।


এ ক্যটাগরির আরো খবর..