× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফরিদপুর প্রতিনিধি

এনসিপির একমাত্র বিদ্রোহী প্রার্থী হাসিবুর রহমান অপুকে দল থেকে অব্যাহতি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
দল থেকে অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু ঠাকুরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করার অভিযোগে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মো. হাসিবুর রহমান অপু ঠাকুরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে এনসিপি ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ফরিদপুর-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করায় হাসিবুর রহমান অপুকে জেলা আহ্বায়ক পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে অব্যাহতির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার দুপুরে মো. হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে অনীহা প্রকাশ করায় কেন্দ্রীয় সিদ্ধান্তে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমি মানুষের ভালোবাসা ও জুলাই যোদ্ধাদের প্রতিশ্রুতি রক্ষার্থেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।”

তিনি আরও বলেন, “ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমার কর্মী-সমর্থকরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”


এ ক্যটাগরির আরো খবর..