× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

আঞ্চলিক প্রতিনিধি

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনায় দুই দফায় বাঁধা -দুইকর্মীকে মরধর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
নির্বাচনী প্রচারনায় বাঁধা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের নির্বাচনী প্রচারণায় দুই দফায় বাঁধা ও দুই কর্মীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
মারধরের শিকার হওয়া কর্মীরা হলেন-গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহে আলম ফকির ও বিএনপি কর্মী কামাল হোসেন খান। এরমধ্যে শাহে আলম ফকিরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় অভিযোগ করে বলেন-সকালে তিনি কর্মী সমর্থকদের নিয়ে গৌরনদীর নলচিড়া ইউনিয়নের পিঙ্গলকাঠী বাজারে গণসংযোগ করছিলেন। এসময় ধানের শীষের প্রার্থীর সমর্থকরা প্রথম দফায় নির্বাচনী প্রচারণায় বাঁধা প্রদান করে।
তিনি আরও অভিযোগ করেন-ওইদিন দুপুর সাড়ে বারটার দিকে সরিকল বন্দরে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে সেখানেও বিএনপি প্রার্থীর সমর্থকরা আমার কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়।
পরবর্তীতে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। ক্ষোভ প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবহান বলেন-সরকার তথা নির্বাচন কমিশন যদি বলে দেয় একদল ছাড়া কোন প্রচার করা যাবেনা, তাহলে আমরা প্রচারণা চালাবোনা। কিন্তু সরকার তথা নির্বাচন কমিশনতো তা বলেননি। আর আমিতো কোন প্রার্থীর বিরুদ্ধে কিছু বলিনি। তাহলে আমার প্রচারণায় হামলা কেন?
তিনি আরও বলেন-অপরাধী, অপ-রাজনীতি করা মানুষের ঘুম হারাম হয়ে গেছে। তাই আমার প্রচারণায় বাঁধা দিয়ে হামলা চালানো হচ্ছে। আমাকে ভয় বা বাঁধা দিয়ে আটকানো যাবেনা। ভয়হীন ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আমার এই যাত্রা। আর আমার এই যাত্রায় জনগনই বিজয়ী হবে।
এ ব্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন-বিষয়টি অবগত হওয়ার পরপরই তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে আইনশৃংখলা বাহিনী পাঠানো হয়েছে। এরইমধ্যে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..