× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

বিজ্ঞানের যুক্তিতে একাদশীর উপবাসের উপকারিতা

admin
হালনাগাদ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  অমাবস্যা ও পূর্ণিমা তিথির কাছাকাছির দিনগুলিতে চাঁদ পৃথিবীর কিছুটা নিকটে আসার ফলে পৃথিবীর ওপরে চাঁদের আকর্ষণ বেড়ে যায়। তাই ওই দিনগুলোতে লক্ষ্য করা যায় দেহের জলীয় ও গ্যাসীয় পদার্থগুলো উপরের দিকে উঠে বুক ও মাথায় একটা অস্বস্থিকর অবস্থার সৃষ্টি করে। যাদের হাত ও পায়ে ব্যাতের ব্যাথা আছে তা বেড়ে যায়।

তাছাড়া মানুষের হীন বৃত্তিগুলির প্রাবাল্যও ওই সময়ে বেড়ে যায়।  ফলে সমাজের অপরাধের মাত্রাও বেড়ে যায়। তাই ঐ সময়ে পাকস্থলীতে আহার না পড়লে দেহের জলীয় ও গ্যাসীয় পদার্থগুলো উপরে উঠে বুক ও মাথায় অস্বস্থিকর অবস্থার সৃষ্টি করতে পারে না। বাতের প্রকোপ নিয়ন্ত্রিত থাকে আর হীন বৃত্তির প্রকোপও কম হয়।

আবার উদ্ধৃত্ত শুক্র মনের হীন বৃত্তিগুলিকে জাগিয়ে দেয়। বিধিমত উপবাস করলে শুক্র উদ্ধৃত্ত হতে পারে না। ফলে মনের হীন বৃত্তিগুলি অবদমিত থাকে আর মন উচ্চতর বৃত্তির দ্বারা পরিচালিত হয়।

উপবাসের ফলে শরীরের অনাবশ্যক দূষিত পদার্থ তথা রোগ জীবাণূও নষ্ট হয়ে যায়। আর ভুক্ত আহার হজমের জন্য শরীরের যে শক্তিটা ব্যয়িত হয়, সেটাকে অন্য কাজে লাগানো যেতে পারে।

তবে সবচেয়ে বড় কথা হলো মানুষ অন্ন প্রধান নয়, সে মন প্রধান জীব। উপবাসের দ্বারা খাবার থাকা সত্ত্বেও মানসিক সংকল্পের দ্বারা সে না খেয়ে থেকে এটা সে প্রমাণ করতে পারে। ফলে তার মানসিক শক্তি প্রচন্ড ভাবে বেড়ে যায়। তাছাড়া উপবাসের সময়টা সাধনার জন্যে প্রকৃষ্ট সময়।

হিন্দু শাস্ত্রে একাদশী তত্ত্ব জানুন।


এ ক্যটাগরির আরো খবর..