মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার

মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার

মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি মিনার হোসেনের দেশে ফেরার জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

সোমবার (২০ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে হাইকমিশনে এই বিমান টিকিট দেয়া হয়।

এসময় মিনার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন হাইকমিশনার। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো প্রয়োজনে হাইকমিশন সবসময় পাশে থাকতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।

এছাড়াও, প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও আইনি অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

প্রবাসী মিনার হোসেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। তিনি বিএমইটি ছাড়পত্র নিয়ে মালদ্বীপে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

আগামী ২৪ এপ্রিল একটি ফ্লাইটে করে মিনার হোসেনের মালদ্বীপ থেকে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।